মোবাইল দিয়ে আয় করোন
অনেকে আমার কাছে জানতে চেয়েছেন” যে কিভাবে পড়াশোনোর পাশাপাশি উপার্জন করবো ” বা আয় করবো বা করা যায়
বিস্তারিত এখানে ক্লি.ক করোন
কিছু মানুষের জীবন ক্রীতদাসের মতো
তাদের নিজেদের জীবনের উপর তাদেরই কোনো অধিকার থাকে না৷
শুধু মনিবের আদেশ, ইচ্ছা, আকাঙ্খা, পূরণ করতে করতেই তাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। এমনকি মানুষ হিসেবেও যে একটু সাহায্য সহযোগীতা পেত পারে এরকমটাও সহানুভূতি দেখানো হয়না তাদের প্রতি।
কতটা বর্বর তাই না?
হ্যাঁ, ঠিক একইভাবে এই পৃথিবীতে অতিবাহিত হয়ে যাচ্ছে আজও কিছু মানুষের জীবন। যাদের পরিবার জেনে অথবা নিজেদের অজান্তেই মনেকরে তারা একটা রোবটকে জন্ম দিয়েছে।
নিজেদের আদেশ প্রতিষ্ঠা করতে সন্তানের উপর নির্দয়ভাবে মানসিক টর্চার করা। নিজেদের ইচ্ছা আকাঙ্খা সন্তানদের দিয়ে পূরণ করানোর মাধ্যমে সন্তানদের ইচ্ছের আকাঙ্খার প্রতি গুরুত্ব না দেওয়া। সন্তানদের উপর সবসময় নিজেদের আধিপত্য বজায় রাখতে তাদেরকে অতিরিক্ত কড়া শাসনের মধ্যে রাখা। সন্তানদের পজিটিভ দিক গুলোর প্রতি দৃষ্টি না দিয়ে উৎসাহ না দিয়ে সবসময় এটা পারো না, ওটা পারো না, এ কাজ তোমার দ্বারা হবেনা, তুমি তো জীবনে কিছুই করতে পারবেনা বলে তার উপর চড়াও হওয়া যার মাধ্যমে তার নিজের কনফিডেন্স লো করে দেওয়া। সন্তানদের কোনো কিছু হওয়ার ইচ্ছে হলে সেটা ভালোভাবে না বুঝেই "তুমি এটা পারবেনা, এটা করে কোনো লাভ নেই" বলে তার স্বপ্নটাকে তার থেকে কেড়ে নেওয়া। অন্যদের সাথে তুলনা করে সব সময় নিজেদের সন্তানকে ছোট করা। "তুমি আমার থেকে বেশি বুঝো" বলে সব সময় তার কথা বা মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করা। সন্তানদেরকে এমনভাবে লালনপালন করা যেনো সন্তান নিজের কোনো পছন্দ অপছন্দই পরিবারের নিকট প্রকাশ করতে না পারে এবং এর প্রভাবে তার নিজের মধ্যেই মানসিক চাপের সৃষ্টি হওয়া ইত্যাদি...
সেসব মানুষদের জীবনে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি আসবেনা যতক্ষণ পর্যন্তনা তারা স্বাধীনভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে! 🙂
জীবন সুন্দর হোক, প্রতিটি মানুষ নিজস্বতায় বাঁচুক।♥️
0 Comments