আমি ইংরেজি অনার্স ২য় বর্ষের ছাত্রি।আমার বিয়ে হয় ১ম বর্ষে। বিয়ের সময় আমার বাবা মা শশুর বাড়ির লকদের শর্ত দেয় বিয়ের পরে পড়াতে হবে তারা এ শর্ত মেনে নেয়। কিন্তু আমার হাবি চাচ্ছে না আমি আর পড়াশুনা করি।তাই তিনি আমাকে ২য় বর্ষের বই ও কিনে দিচ্ছে না।অন্যদিকে আমার বাবা মা প্রতিদিন জিজ্ঞেস করে বই কিনলাম কিনা পড়াশুনা করি কিনা।তাদের আমি এখনো বলি নিই স্টাডি অফ করার কথা। এ কথা শুনলে তারা ভিষন কষ্ট পাবে।আমার ২ টা মামাতো বোন আর আমি একই সাথে পড়ি তারাও তাদের স্টাডি চালিয়ে যাচ্ছে।তারাও এ ব্যাপারে জিজ্ঞেস করে আমি ভিষন বিব্রত হই। এখন আমার কি করা উচিত?
0 Comments