ছোটবেলা থেকেই অযত্ন অবহেলার আর বৈষম্য   মাঝে বেড়ে উঠছি আর আজ 23 বছর বয়সে এসেও সেই একই জীবন।৷ 

কমবেশি সবাই ঠকিয়েছে কোনো না কোনোভাবে।  মা ভাই স্বামী কাছের দূরের লোকজন  সবাই কোন নাহ কোন ভাবে স্বার্থপরতা করেছে,,ঠকিয়েছে।।

এই জীবনে অসৎ চিটার বাটপার প্রতারক ছাড়া কোন ভালো মানুষ চেনা হলো না।। জানিনা কেন আমার সাথে এমন হয়।।


 শাশুড়ী ননদের আর সামীর অত্যাচারে শশুর বাড়ি ছাড়তে হলো। মা ভাইরা ও ছেড়ে কথা বলেনা।। বাপের বাড়িতে থাকি বলে সমাজের লোকেরা দাম দেয়না,, দূরে কোথাও যাবো সে উপায় ও নেই কারন পুরুষ জাতটা যে খারাপ তাতে একা একটা মেয়ে হয়ে আমি কোন ভাবে ইজ্জত রাখতে পারব নাহ তাই বাচ্চা টা নিয়ে বাবার বাড়িতে পরে আছি।।সামী খোঁজ নেয়নি কোনদিন। । 

দুনিয়াতে কাউকে আর বিশসাশ হয়না।।একটা স্কুল ফ্রেন্ডের সাথে মাঝে মাঝে কথা হতো নিজের সমস্যার কথা গুলো বলতাম হাল্কা লাগতো। হটাৎ ই ইদের আগে আমাকে বলে এক্টা গিফট দিতে হবে কি গিফট দিতে হবে জানতে চাইলে বলে একটা কিছ করতে দিবা আমি বেকুম হয়ে গেলাম তার কথায় তারপর থেকে আর কথা বলিনা।।।।

কাল রাত ১০ টার দিকে ফোন দিয়ে বলে কেমন আছো কি করো,, তোমাদের বাড়িতে বেড়াতে আসবো আমি ভাবছি হয়ত এরকি করছে তার কিছুখন পর সে মেসেজ দিয়ে বলে সে আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় আছে আমি তখন ও বিশসাস হয়নি একটু পর আমার মেয়ে কান্না করে তখন মেসেজ দেয় মেয়ে কাদে কেন তোমার!! তখন আমি বুজতে পারি সিওর আইছে কেন আইছে জানতে চাইলে বলে তুমি একটু ঘর থেকে বাইরে এসো আমি একটা কিচ করে চলে যাবো আমি আর কথা না বাড়িয়ে নম্বার ব্লক করে দি।।একটু পরে শব্দ শুনি আমাদের গেট কেউ ধাক্কা দিছে😪 এখনো আমি ভেবে পাচ্ছি না আমি বন্ধু ভেবে কাকে ভরসা করলাম।।


কিছুদিন আগে এক আনকেল কথার ছলে কু প্রস্তাব দিলো অন্য এক পাড়াতো  চাচার সাথে মেয়ের ডাক্তার দেখাতে যাই সেই চাচা আমার পিঠ খুব বাজে ভাবে স্পর্শ করল যা আমি বুজেও না বোজার ভান করছি।।

সত্যি বলতে সবাই আমার অসহায়ত্ব এর সুযোগ নিতে চায়,,,,,বাবা বেচে নেই,,,,সামী থাকতে নেই,,,নিজের বলতে কেউ নাই।।


কিভাবে এজীবন পার করব আমি ভেবে পাইনা।