কথাগুলো কিভাবে লিখবো বুঝতে পারছি না।আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে অনার্স ৩য় বর্ষে পড়ছি। একজন ছেলের সাথে আমার সম্পর্ক ছিলো।তারপর ১ম বর্ষেই এক কারন বশত তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়।কিন্ত বিচ্ছেদ হওয়ার ৩বছর পরও তাকে আমি ভুলতে পারিনা।অনেক তাহাজ্জুদ পরেছি,নামাযে বলছি আল্লাহ যেন তাকে ভুলিয়ে দেয়।সেও আমার থেকে অনেক ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।সে নানা ধরনের পোষ্ট করে বোঝায় যে সে আমাকে এখনও ভালোবাসে।
এখন সমস্যা হচ্ছে যেহেতু আমি অনার্স এর শিক্ষার্থী তাই স্বাভাবিক সমন্ধ আসবে।কিন্তু কোন সমন্ধ আসলেই আমার ওই পাএ কে আমার ভালোবাসার মানুষটা থেকে ছোট মনে হয়।আমার মা চাকরিজীবী তো মার কথায় ধরতে গেলে পুরো পরিবার উঠেবসে।
এদিক দিয়ে মা আমাকে ছোট বেলা থেকেই পছন্দ করেনা কারন তার মনে হয় আমি অপয়া।কয়েকদিন এ কথা আমাকে বলেওছিলো, তুই অপয়া।তো একদিন এক নিম্নমানের পোষ্ট এর ছেলের সমন্ধ আসে আমার জন্য আমি সেদিন কাদতে কাদতে শেষ কারন আমার মা বাবার চেয়েও তার চাকরি ছোট। কিন্তু আমার মা উঠেপরে লাগছে তারসাথেই বিয়ে দিবে কারন মেয়েদের বেশি কিছু দিতে নাই। মা আমাকে উঠতে বসতে গালিগালাজ করে তোরে ছোট পোষ্টের ছেলের কাছেই দিবো।এতো আশা করস কেন তুই!এদিক দিয়ে আমার চাহিদা কম কিন্তু যেহেতু পাবলিকে পড়ি স্বপ্ন একটু বড় বড় ই দেখি। তো এখন যতবার পড়তে বসি বারবার ভাবি আমার তো সেই নিম্নমানের পোষ্টের ছেলের সাথেই বিয়ে হবে পড়াশোনা করে কি করবো!আর কাঁদতে থাকি।এদিক দিয়ে আমি আমার প্রাক্তন কেও ভুলতে পারিনা আমার মনে হয় আমার তার জন্য অপেক্ষা করা উচিত।কিন্তু আবার মনে হয় না ফিরবো না।যদিও তারসাথে কোন যোগাযোগ নেই তাও অলিক স্বপ্ন দেখতে থাকি। না পারছি এক্সপেকটেশন কমাতে না পারছি সহজভাবে জীবনকে এগিয়ে নিতে।আমার এখন কি করা উচিত? 😭
0 Comments