আমার গল্পটা কিছুটা ব্যতিক্রম তাই শুরুতে ই ক্ষমা চেয়ে নিচ্ছি 🙏আমি তখন মেট্রিক ক্যান্ডিডেট ফাইনাল পরীক্ষা র আগে ভাঙা চূড়া মোবাইল হাতে পাই নতুন ফেইসবুক একাউন্ট খুলি তবে বেশ লজ্জা প্রকৃতির ছিলাম বলে ছবি / পোষ্ট খুব কম ই আপলোড দিতাম।ঠিক তখন ক্লাস সেভেনে পড়ুয়া পরী" নামের একটা মেয়ে ফ্রেন্ড রিকুয়েষ্ট দেয়।প্রাথমিক অবস্থায় সে মেসেজ দেয় হাই হ্যালো হয়।পড়াশোনা য় বেশ সিরিয়াস ছিলাম তাই কম কথা হতো তবে যা কথা হইতো শুধুই তার সাথে হতো।তারপর মেট্রিক পরীক্ষা য় ভাল রেজাল্টে পাস করে সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পড়ছি তখন ও কন্টিনিউয়াসলি কথা হয় মেসেজে ফোনে অনেক্ষন কথা হয়।প্রতিদিন কথা বলতে বলতে বেশ ভাল ই বন্ধুত্ব হয়েগেলো।এইটা খুবই বিব্রতকর তবে এটা হয়েগেলো।তারপর ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হই।আগে ই বলে রাখি হাইস্কুলে আমি সবসময় ই প্রথম স্থান নিয়ে উত্তীর্ণ হই কলেজে তার ধারাবাহিকতা বজায় থাকে।তারপর আমাদের শহরে ন্যাশনাল ইউনিভার্সিটি তে অনার্স পড়ি। পড়াশোনায় ভাল থাকার সুবাদে অনার্সে পড়ার সময় পার্ট টাইম জব করি পাশাপাশি টিউশনি ও করি কিন্তু তার সাথে যোগাযোগ সব সময়ই চলমান ছিলো। অনার্স ২য় বর্ষ কমপ্লিট করি ২০২১ সালে।দ্বিতীয় বর্ষ পড়াকালীন সময়ে আইইএলটিএস করি আমি আবার ইংরেজি তে ভাল পারদর্শী ছিলাম তাই সহজে ভাল স্কোর করে স্কলারশিপ নিয়ে লন্ডনের একটা নামকরা  ইউনিভার্সিটিতে বিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চলে আসি।কিন্তু আমার পড়াশোনা য় ভাল হওয়ার একটা কারিগর ছিলো ঐ মেয়েটা। সেও ভালো স্টুডেন্ট ছিলো তবে আমার পড়াশোনা র ক্ষতি হোক এমন কিছু সে করতো না। যদি কল করতে মানা করতাম তাহলে কল দিয়ে ডিসটার্ব করতো না, সব সময় সাপুর্ট করতো।সে আমাকে ওলওয়েজ আপনি" করে সম্বোধন করে কথা বলতাম।যদিও সে বয়সে অনেক ছোট ছিলো কিন্তু কথাবার্তা য় বেশ পরিপক্ব মনে হতো।আমি তাকে কেবল বন্ধু মনে করেই কথা বলতাম ৬/৭ বছরের এত দীর্ঘতম ফ্রেন্ডশিপ ছিল।ফ্রেন্ডশিপ শুনতে অনেকটা অকুয়ার্ড লাগে বাট এটাই সত্য। তবে সে খুব সৎ ছিলো আমার চোখে। সব কিছু ই সেয়ার করতাম নিজের,ফ্যামিলির, আত্বীয়স্বজনের সবাই ক্রাইসিস, জীবন সংক্রান্ত সমস্যা এই সব কিছু।কখনো কখনো তাকে ইংরেজি বা অংক ভিডিও কলে শিখাইতাম।ঘন্টার পর ঘন্টা কথা বলতাম যদি ও কথাগুলো কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিলো।তবে তার কিছু এ্যাটিচিউট আমার কাছে মনে হতো সে আমায় খুব পছন্দ করে, ভালবাসে।কিন্তু ভয়ে বলতে পারে না আকার, ইঙ্গিতে অনেক বার বুঝানোর চেষ্টা করলে ও আমি তা এড়িয়ে যাইতাম।আমি রাগি ছিলাম বলে সে খুব ভয় পাইতো তাকে  একদিন বলেছিলাম আমি তোমাকে বন্ধু হিসেবে দেখি এর বেশি কিছু নয় এর বেশি কিছু চিন্তা করলেই ব্লক করে দিবো। সেই ভয়ে বলতে পারে নি তবে সে যে আমায় পাগলের মতো ভালবাসে তা বুঝতে বেগ পেতে হয় নি।রাগ করে কিছু বললেই কান্না করতো সে আসলেই অনেক অনেক গুণবতী মেয়ে তার বাড়ি ছিলো সুদূর খুলনায় যা আমার এখানে থেকে প্রায় আড়াই দিনের পথ(গাড়ী) সে দেখা করা র জন্য অনেক চটফট করেছে আমি করেছিলাম বাট নসিবে ছিলো না তাই দেখা হয় নাই।ভিসাটা দ্রুত হয়ে যাওয়াতে দেখা হয় নাই তবে এটা নিশ্চিত করে বলতে পারি আমার কলেজে/ ইউনিভার্সিটি তে অনেক মেয়ে ফ্রেন্ড আছে তবে তারমতো ভাল গুণবতী থাকলে ও আমার চোখে পড়ে নাই। তাকে দেখে মনে হতে খুলনার সব মেয়েগুলো বোধহয় ভালো। ।তবে কেন জানি তাকে বন্ধু থেকে বেশি কিছু মনে করতে পারতাম না।আমি বুক হাত দিয়ে এটা সব সময় বলতে পারি যে তার সাথে কখনোই অনৈতিক বা অশ্লীল কথা হয় নি। সে ভালবাসতো বাট সেটা ছিলো এক তর্ফা লাভ তবে আমি কখনো ই তা পশ্রয় দেই নি।তবে বন্ধু হিসেবে সে ছিলো অন্যতম।এমন নয় যে গার্লফ্রেন্ড ছিলো,স্টিল সিংগেল। আমার লন্ডনে আসার পিছনে তার ও কিছুটা ভূমিকা ছিলো।মানসিক, ও আর্থিক ভাবে হেল্প করেছে যদি টাকা পযসা অনেক আগেই পরিশোধ হয়েগেছে তবে তার অবদানের জন্য চিরদিন কৃতজ্ঞ থাকবো।আসলে আমি যেই বিষটা নিয়ে বেশি চিন্তিত সেটা হলো আমি আসা র পর সে আমার সাথে যোগাযোগ কম করে এসএমএস দিলে রিপ্লাই কয়েকদিন পর দেয় কল দিলে রিসিভ করে না অথচ লন্ডন আসার আগে সে ই বেশি চটপট করতো বলতো আপনার ভিসা কবে হবে? কবে যাবেন? গিয়ে ভুইলেন না এই সব বলতো আসার পর তো সে নিজেই দূরত্ব বাড়ায় দিতেছে।তাকে কল করার জন্য মোবাইলে  লোড করি বাট কথা খুব কম হয় কেন জানি এড়িয়ে চলে।এইটা দেখে এমন আমি মানতে পারছি না পড়াশোনা য় মন বসে না তাকে কল না দিয়ে যেন মন উদার হয়ে যায়।দয়া করে আমাকে হেল্প করেন কিভাবে এই সমস্যা র সমাধান পেতে পারি🙏 আমি অস্থির হয়ে আছি তার সাথে কথা বলার জন্য কেননা সে আমার সবসময়ের সাথি ছিলো।কেনও করছে তা ও বলে না শুধু অজুহাত দেখায়।নিজেকে কেন জানি অনেক অপরাধী মনে হয় আমি যদি কল না দিই সে মনে করবে লন্ডনে আসার পর ভূলে গেছি তাই কথা বলার জন্য ফোন দিই সে ত পুরটাই বদলে গেছে।যদিও সে বন্ধু বাট আমার সফলতার পিছনে তো তার ও অবদান আছে বাট সে আমার সাকসেস এর পর কেন এড়িয়ে চলছে জানি না দয়া করে আমাকে সাজেস্ট করুন এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি 🙏 প্লিজ🙏